Anua BHA 2+ Ceramides Gentle Exfoliating Toner
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
আরও পরিষ্কার ও মসৃণ ত্বকের জন্য ব্যবহার করতে পারেন Anua BHA 2% Gentle Exfoliating Toner। এটি একটি leave-on treatment, যাতে থাকা 2% BHA (Salicylic Acid) ত্বকের গভীরের pores পরিষ্কার করতে, মৃত কোষ দূর করতে এবং ত্বকের texture আরও মসৃণ দেখাতে সাহায্য করে। Non-abrasive ও non-irritating ফর্মুলাটি অতিরিক্ত Sebum, ত্বকের তৈলাক্তভাব এবং Breakout-এর মতো সমস্যা কমাতে তৈরি করা হয়েছে, ফলে ত্বক দেখায় আরও সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল।
প্রধান উপকারিতা
- ত্বকের pores-এর গভীরে পৌঁছে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, ফলে Breakout কমাতে এবং ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করে।
- ত্বকের নিস্তেজ ও মৃত কোষ আলতোভাবে দূর করে, ত্বককে আরও উজ্জ্বল ও সমান টোনের দেখাতে সাহায্য করে।
- Panthenol এবং 6 ধরনের Ceramides-এর সমন্বয়ে তৈরি, যা ত্বকের প্রাকৃতিক barrier মজবুত করতে এবং প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
- Tea Tree Leaf Extract ও Hyaluronic Acid সমৃদ্ধ এই ফর্মুলা ত্বকের অস্বস্তি প্রশমিত করতে এবং দৃশ্যমান লালচেভাব ও Sensitivity কমাতে সাহায্য করে।
- Fragrance-free ফর্মুলা এবং প্রাণীর ওপর পরীক্ষা না করে তৈরি করা হয়েছে, তাই এটি কার্যকর ও যত্নশীল skincare-এর জন্য উপযোগী।
যাদের জন্য উপযোগী
- সব ধরনের ত্বকের জন্য উপযোগী, বিশেষ করে তৈলাক্ত, Acne-prone এবং Combination skin-এর জন্য বেশি উপকারী।
ব্যবহারের নিয়ম
প্রথমে ভালোভাবে Cleanser দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর Toner একটি Cotton pad-এ নিয়ে বা সরাসরি হাতে নিয়ে আলতোভাবে মুখে প্যাট করে লাগান। শুরুতে সপ্তাহে 2-3 দিন ব্যবহার করুন। ত্বকে ভালোভাবে সহ্য হলে ধীরে ধীরে ব্যবহারের হার বাড়াতে পারেন। দিনের বেলা ব্যবহার করলে অবশ্যই পরে Moisturizer ও SPF ব্যবহার করুন, যাতে ত্বক সুরক্ষিত থাকে।
অতিরিক্ত তথ্য
- সাইজ / পরিমাণ: 150ml