Babe Pediatric Emollient Cream
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
খুব শুষ্ক বা Atopic-prone ত্বকের শিশুদের জন্য তৈরি এই Emollient Cream ত্বকে গভীরভাবে আর্দ্রতা জোগায় এবং একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। Dermatologist-tested মাইল্ড ফর্মুলাটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে, প্রাকৃতিক Skin Barrier মজবুত করতে এবং জ্বালা, টানটান ভাব ও চুলকানির অস্বস্তি দ্রুত কমাতে সহায়তা করে।
প্রধান উপকারিতা
- দীর্ঘস্থায়ী আর্দ্রতা ও আরাম দেয়।
- ত্বকের প্রাকৃতিক সুরক্ষাবর্ম আরও মজবুত করতে সহায়তা করে।
- ইনফ্ল্যামেশন, জ্বালাপোড়া ও চুলকানির অনুভূতি কমাতে সহায়তা করে।
- ত্বকের পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করে এবং ত্বকের Elasticity বাড়াতে সাহায্য করে।
- শিশুদের সংবেদনশীল বা Atopic-prone ত্বকের জন্য নিরাপদ সমাধান।
- প্রয়োজনীয় Omega 3 & 6 fatty acids-এর মাধ্যমে ত্বক মেরামত ও সুরক্ষায় সহায়তা করে।
- দ্রুত শোষিত হয় এবং ত্বকে চিটচিটে অনুভূতি তৈরি করে না।
- Parabens, alcohol, mineral oil ও phthalates ছাড়া তৈরি।
- Pediatric ও dermatological supervision-এর অধীনে কঠোরভাবে পরীক্ষিত।
যাদের জন্য উপযোগী
- খুব শুষ্ক, সংবেদনশীল বা Atopic-prone ত্বকের শিশুদের জন্য।
ব্যবহারের নিয়ম
নিয়মিত যত্নের জন্য পরিষ্কার ও শুকনো ত্বকে দিনে ১–২ বার পর্যাপ্ত পরিমাণে লাগান। ত্বকের নির্দিষ্ট কোনো অংশে শুষ্কতা, জ্বালা, টানটান ভাব বা চুলকানি থাকলে সেই স্থানগুলোতে আলাদাভাবে প্রয়োগ করুন। প্রতিরোধমূলক যত্ন হিসেবে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং Atopic-prone ত্বকে সমস্যা বেড়ে যাওয়া প্রতিরোধে সহায়তা করে।
অতিরিক্ত তথ্য
- সাইজ / পরিমাণ: 200ml