Cetaphil Gentle Skin Cleanser for Normal to Dry Skin
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে এবং শুষ্কতা থেকে সুরক্ষা দিতে তৈরি এই মৃদু Cleanser ত্বককে কার্যকরভাবে পরিষ্কার করে, ব্যবহারের পর রেখে যায় নরম ও ময়েশ্চারাইজড অনুভূতি। এতে থাকা Micellar Technology ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা নষ্ট না করে আলতোভাবে, কিন্তু গভীরভাবে ময়লা, মেকআপ ও অন্যান্য Impurities দূর করতে সাহায্য করে।
এই ফর্মুলায় রয়েছে Dermatologist-supported complex—Niacinamide (Vitamin B3), Panthenol (Vitamin B5) এবং Hydrating Glycerin। উপাদানগুলো ত্বকের প্রাকৃতিক Moisture Barrier শক্তিশালী করতে সহায়তা করে। পাশাপাশি, শুষ্কতা, জ্বালাপোড়া, রুক্ষতা, টানটান ভাব এবং দুর্বল Skin Barrier—ত্বকের সংবেদনশীলতার এই পাঁচটি সাধারণ লক্ষণের বিরুদ্ধে সুরক্ষা দিতেও সাহায্য করে।
প্রধান উপকারিতা
- ত্বকের প্রাকৃতিক Moisture Barrier সমর্থন করে এবং সংবেদনশীল ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে।
- দীর্ঘক্ষণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে Cleansing-এর পরও ত্বক ময়েশ্চারাইজড থাকে এবং শুষ্কতা থেকে সুরক্ষা পায়।
- ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা না কেড়ে আলতোভাবে ময়লা, মেকআপ ও Impurities দূর করে। ৯৫% ব্যবহারকারী মৃদু Cleansing-এর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
- Clinically proven এবং Dermatologist tested—সংবেদনশীল ত্বকের জন্য মৃদু ও উপযোগী।
- শুষ্কতা, জ্বালাপোড়া, রুক্ষতা, টানটান ভাব এবং দুর্বল Skin Barrier—ত্বকের সংবেদনশীলতার এই পাঁচটি লক্ষণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
যাদের জন্য উপযোগী
- Normal to dry skin-এর জন্য উপযোগী।
ব্যবহারের নিয়ম
পানি ছাড়া ব্যবহারের ক্ষেত্রে: ত্বকে পর্যাপ্ত পরিমাণ Cleanser নিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর নরম কাপড় দিয়ে অতিরিক্ত প্রোডাক্ট মুছে ফেলুন, তবে ত্বকের ওপর পাতলা একটি স্তর রেখে দিন।
পানি দিয়ে ব্যবহারের ক্ষেত্রে: ত্বকে Cleanser লাগিয়ে আলতোভাবে ঘষুন, তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। Cleansing-এর পর ত্বক সামান্য ভেজা থাকতেই প্রথমে Face Serum এবং এরপর Facial Moisturizer ব্যবহার করুন। এতে ত্বকে আর্দ্রতা আকর্ষণ করে ধরে রাখতে সাহায্য করবে এবং দীর্ঘক্ষণ Hydration বজায় থাকবে।
উপাদানসমূহ
Water, Panthenol, Citric Acid, Sodium Cocoyl Isethionate, Cetearyl Alcohol, Sodium Benzoate, Niacinamide, Xanthan Gum, Pantolactone, Glycerin
অতিরিক্ত তথ্য
- উৎপত্তির দেশ: কানাডা