Cosmo Professional Heat Protect Thermal Shield Hair Spray
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
এই প্রোডাক্টটি চুলকে হিট স্টাইলিংয়ের ক্ষতি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সুরক্ষা দেয়। এর উন্নত ও অত্যন্ত হালকা ফর্মুলা চুলের ওপর অদৃশ্য একটি সুরক্ষাবলয় তৈরি করে, যা হেয়ার স্টাইলিং টুল থেকে উৎপন্ন 450°F / 232°C পর্যন্ত তীব্র তাপের বিরুদ্ধে চুলকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। একইসঙ্গে চুলের শুষ্কতা, ভেঙে যাওয়া ও Frizz কমাতে সহায়তা করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা আনে এবং চুল ভারী না করে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখে। ফলে স্টাইল করার পর চুল দেখায় মসৃণ, প্রাণবন্ত ও ঝলমলে।প্রধান উপকারিতা
- 450°F / 232°C পর্যন্ত তাপ থেকে চুলকে সুরক্ষা দিতে সাহায্য করে।
- হিট স্টাইলিং টুল ব্যবহারের কারণে চুলের ক্ষতি ও ভেঙে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।
- চুলে উজ্জ্বলতা, বাড়তি কোমলতা ও সিল্কি-মসৃণ অনুভূতি যোগ করে।
- অত্যন্ত হালকা ফর্মুলা হওয়ায় চুলে তেলতেলে ভাব বা unwanted residue থাকে না।
- Blow Dryer, Flat Iron ও Curling Wand-সহ বিভিন্ন হিট স্টাইলিং ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যায়।
ব্যবহারের নিয়ম
সেরা ফল পেতে আপনার স্টাইলিং রুটিন অনুযায়ী এই স্প্রেটি দুইভাবে ব্যবহার করুন। Blow-dry করার আগে তোয়ালে দিয়ে হালকা করে শুকানো চুলে সমানভাবে স্প্রে করুন। এতে চুল আরও মসৃণ ও উজ্জ্বল দেখাবে। Straightener বা Curling Iron-এর মতো অন্য হিট টুল ব্যবহারের আগে শুকনো চুল কয়েকটি ভাগ করে নিন এবং প্রতিটি অংশে সমানভাবে স্প্রে করে তারপর স্টাইলিং করুন। স্প্রে করার পর আপনার পছন্দমতো স্টাইলিং সম্পন্ন করুন।
সতর্কতা: প্রোডাক্টটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখের সঙ্গে সরাসরি contact এড়িয়ে চলুন; চোখে চলে গেলে প্রচুর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সরাসরি sunlight থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
অতিরিক্ত তথ্য
- সাইজ / পরিমাণ: 250 mL / 8.45 fl. oz
- উৎপাদন দেশ: Made in England
Similar Products
See AllCosmo
COSMO Professional Tricho-Pro+ Advanced Haircare Hair Spray (Extra Hold)
More From Cosmo
See AllCosmo