D Nee Organic Head & Body Baby Wash for Newborn
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
নবজাতকের কোমল ত্বক ও চুলের কথা মাথায় রেখে তৈরি এই মাইল্ড Head & Body Wash। এতে রয়েছে 100% Organic Aloe Vera Oil এবং পুষ্টিকর Spring Sea Water, যা শুষ্কতা ও ত্বকের অস্বস্তি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং ত্বকে দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় রাখে। সাত ধরনের প্রাকৃতিক Extract-এর সংমিশ্রণ ত্বক ও চুল কোমলভাবে পরিষ্কার করে, ফলে ত্বক থাকে মসৃণ এবং চুল হয় সিল্কি ও সহজে আঁচড়ানো যায়।
প্রধান উপকারিতা
- নবজাতকের সংবেদনশীল ত্বক ও চুলের জন্য বিশেষভাবে তৈরি।
- COSMOS international standards-অনুমোদিত 100% Organic Aloe Vera Oil সমৃদ্ধ, যা ত্বককে সুরক্ষিত রাখতে এবং শুষ্কতা ও অস্বস্তি কমাতে সাহায্য করে।
- প্রাকৃতিক mineral water Spring Sea Water ত্বক ও চুলকে পুষ্টি জোগায় এবং ৮ ঘণ্টা পর্যন্ত আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
- সাত ধরনের প্রাকৃতিক Extract রয়েছে, যা ত্বক ও চুল আলতোভাবে পরিষ্কার করে এবং ত্বককে কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে। একইসঙ্গে চুল হয় সিল্কি ও জটমুক্ত।
- হালকা, প্রাকৃতিক সুগন্ধ রয়েছে, যা সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী।
- Tear-free এবং pH-balanced formula ত্বক ও scalp-এর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং সহজেই ধুয়ে যায়।
- Silicone, soap, parabens এবং ক্ষতিকর allergen-সহ harsh chemicals ছাড়াই তৈরি।
যাদের জন্য উপযোগী
- নবজাতকের কোমল ত্বক ও চুল
- সংবেদনশীল ত্বক
ব্যবহারের নিয়ম
হাতের তালুতে বা একটি নরম sponge-এ অল্প পরিমাণ Wash নিন। শিশুর চুল ও শরীরে আলতোভাবে massage করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
অতিরিক্ত তথ্য
- নেট পরিমাণ: 125ml
- উৎপাদনের দেশ: থাইল্যান্ড