Isntree Yam Root Milk Tone Up Sun Cream SPF 50 PA++++
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
উন্নত সুরক্ষার সঙ্গে সুন্দর Tone-up effect পেতে ব্যবহার করুন এই Mineral-based Sun Cream। হালকা, Tinted formula-র কোমল Light Beige শেড ত্বকে সামান্য কভারেজ দেয় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা আরও ফুটিয়ে তোলে। পাশাপাশি ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগায়, ফলে ত্বক দেখায় মসৃণ, উজ্জ্বল ও নরম একটি flawless ফিনিশে।
প্রধান উপকারিতা
- ত্বকের রঙে সমতা আনতে হালকা ও প্রাকৃতিক কভারেজ প্রদান করে।
- ত্বকে কোমল উজ্জ্বলতা এনে মসৃণ ও flawless লুক তৈরি করে।
- ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে ত্বক নরম ও কোমল অনুভূত হয়।
- Andong Yam Root Extract (50,000 ppm) সমৃদ্ধ, যা Skin Barrier-এর দৃঢ়তা বজায় রাখতে এবং ত্বকের আর্দ্রতা পূরণে সহায়তা করে।
ব্যবহারের নিয়ম
প্রতিদিনের Skincare Routine-এর একদম শেষ ধাপে পর্যাপ্ত পরিমাণ Sun Cream নিয়ে UV রশ্মির সংস্পর্শে আসবে এমন ত্বকের সব অংশে সমানভাবে লাগান। সর্বোচ্চ সুরক্ষার জন্য বাইরে যাওয়ার অন্তত ১৫ মিনিট আগে ব্যবহার করুন। দীর্ঘ সময় বাইরে থাকলে দিনের মধ্যে নিয়মিত পুনরায় লাগান।
উপাদানসমূহ
Andong Yam Root Extract
অতিরিক্ত তথ্য
- SPF: SPF50+
- PA: PA++++