Loreal Paris Bright Reveal Dark Spot Exfoliant Peel
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
আরও উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করুন এই শক্তিশালী multi-acid exfoliating peel। এতে রয়েছে 25% AHA, BHA ও PHA-এর সমন্বয়, যা ত্বকের কালচে দাগ, ব্রণের পরের দাগ এবং অসমান টেক্সচারের দৃশ্যমানতা কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বকের উপরিভাগ আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়।
প্রধান উপকারিতা
- Glycolic, Lactic ও Mandelic Acid (AHA)-এর সমন্বয়ে ত্বকের কালচে দাগ ও ব্রণের পরের দাগের দৃশ্যমানতা কমাতে সাহায্য করে।
- Salicylic Acid (BHA)-এর কার্যকারিতায় পোরস ও ছোটখাটো অসম্পূর্ণতার দৃশ্যমানতা কমাতে সহায়তা করে।
- PHA ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে ত্বককে আরও উজ্জ্বল ও কোমল দেখাতে সাহায্য করে।
- ব্যবহারের পর থেকেই ত্বককে আরও উজ্জ্বল দেখাতে পারে। নিয়মিত ২ থেকে ৩ সপ্তাহ ব্যবহারে দাগ হালকা হওয়া এবং ত্বকের টেক্সচার উন্নত হওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়।
ব্যবহারের নিয়ম
ব্যবহারের আগে বোতলটি আলতো করে ডান-বাম দিকে ঝাঁকিয়ে নিন। এরপর বোতলটি উল্টো করে হাতে প্রয়োজনীয় পরিমাণ পণ্য নিন। পরিষ্কার ও সম্পূর্ণ শুষ্ক মুখে সমানভাবে লাগান। চোখের চারপাশ, নাকের ছিদ্র এবং ঠোঁটের অংশ এড়িয়ে চলুন। Peel-টি ১৫ মিনিট রেখে দিন। নির্দিষ্ট সময় পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর অবশ্যই উপযুক্ত Moisturizer ব্যবহার করুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৪ দিন রাতে আপনার স্কিনকেয়ার রুটিনে এটি অন্তর্ভুক্ত করুন। দিনের বেলায় SPF 30+ বা তার বেশি SPF-এর Sunscreen ব্যবহার করা জরুরি।
গুরুত্বপূর্ণ সতর্কতা: শুকিয়ে না যাওয়া পর্যন্ত পণ্যটি দাহ্য। কাটা, ক্ষতিগ্রস্ত বা irritated ত্বকে ব্যবহার করবেন না। অন্য কোনো exfoliating product-এর সঙ্গে একসঙ্গে ব্যবহার করবেন না। শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।
উপাদানসমূহ
Polyacrylate Crosspolymer-6, Alcohol Denat, Glycolic Acid, Salicylic Acid, Fragrance, Mandelic Acid, Propanediol, Gluconolactone, Titanium Dioxide, Lactic Acid, Glycerin, Mica, Aqua (Water), Silica, Niacinamide
অতিরিক্ত তথ্য
- সাইজ / পরিমাণ: 25ml
Similar Products
See AllMore From L'Oréal
See AllL'Oréal
Loreal Paris Elvive Hydra Hyaluronic 72Hr Moisture Locking Conditioner
L'Oréal