Purito Seoul Wonder Releaf Centella Daily Sun Lotion
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
PURITO Wonder Releaf Centella Daily Sun Lotion SPF 50+ PA++++ ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষার পাশাপাশি কোমল ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। হালকা ও Hypoallergenic এই Sunscreenটি বিশেষভাবে সংবেদনশীল ত্বককে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এবং বিভিন্ন পরিবেশগত ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য তৈরি। এতে থাকা Centella Asiatica Extract ত্বকের অস্বস্তি প্রশমিত করতে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়তা করে।
Brown Algae Extract ও Hyaluronic Acid সমৃদ্ধ এই Sun Lotion ত্বকে গভীরভাবে আর্দ্রতা জোগায় এবং Skin Barrier মজবুত করতে সাহায্য করে, ফলে ত্বকের আর্দ্রতা ও সুরক্ষা দীর্ঘসময় বজায় থাকে। মসৃণ ও দ্রুত শোষিত হওয়ার ফর্মুলাটি ত্বকে সহজেই মিশে যায় এবং কোনো আঠালোভাব বা সাদা আস্তরণ না রেখে স্বাভাবিক ফিনিশ দেয়। তাই প্রতিদিন ব্যবহারের জন্য এটি দারুণ উপযোগী।
প্রধান উপকারিতা
- UVA ও UVB রশ্মি থেকে SPF 50+ PA++++ ব্রড-স্পেকট্রাম সুরক্ষা প্রদান করে।
- Centella Asiatica Extract সংবেদনশীল বা অস্বস্তিকর ত্বককে শান্ত ও আরাম দিতে সহায়তা করে।
- Brown Algae Extract ও Hyaluronic Acid ত্বকের Skin Barrier মজবুত করতে এবং গভীর আর্দ্রতা জোগাতে সাহায্য করে।
- হালকা, তেলতেলে নয় এমন টেক্সচার দ্রুত শোষিত হয় এবং ত্বকে কোনো দৃশ্যমান সাদা আস্তরণ রাখে না।
- Hypoallergenic ও কোমল ফর্মুলা হওয়ায় সংবেদনশীল ত্বকসহ বিভিন্ন ধরনের ত্বকে ব্যবহার উপযোগী।
যাদের জন্য উপযোগী
- সব ধরনের ত্বক, including সংবেদনশীল ত্বক
ব্যবহারের নিয়ম
মুখ ও ঘাড়ে পর্যাপ্ত পরিমাণে লাগান। রোদে বের হওয়ার ১৫ মিনিট আগে ব্যবহার করুন। দীর্ঘসময় সুরক্ষা বজায় রাখতে প্রতি দুই ঘণ্টা পরপর, অথবা ঘাম হওয়া কিংবা সাঁতার কাটার পর পুনরায় লাগান।
অতিরিক্ত তথ্য
- SPF: SPF 50+
- PA: PA++++
Similar Products
See All3W Clinic