Simple Clear Pore Facial Scrub
পণ্যের বিস্তারিত বিবরণ
Product Description & Details
পণ্যের বিস্তারিত
তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী এই Exfoliating Scrub ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ময়লা ও মৃতকোষ দূর করতে সাহায্য করে, ফলে ত্বক দেখায় আরও পরিষ্কার ও সতেজ। Thyme, Zinc এবং Witch Hazel-এর সমন্বয়ে তৈরি এই Facial Scrub পোরসের ভেতরে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও মেকআপ কার্যকরভাবে পরিষ্কার করে ত্বকে দেয় গভীরভাবে পরিষ্কার করার অনুভূতি। Ultra-fine Bamboo Exfoliator ত্বকের রুক্ষ ও অসমান Texture মসৃণ করতে এবং পোরসের দৃশ্যমানতা কমাতে সাহায্য করে—ফলে ত্বক হয় আরও নরম ও পরিষ্কার।
অতিরিক্ত গরম, দূষণ বা harsh ingredients-যুক্ত পণ্যের কারণে ত্বক সংবেদনশীল হয়ে পড়তে পারে। এর ফলে ত্বকে অতিরিক্ত তেল ও Sebum তৈরি হয়, যা পোরস বন্ধ করে দাগছোপ ও Blemish-এর কারণ হতে পারে। নতুন Breakout প্রতিরোধে অতিরিক্ত তেল দূর করা জরুরি হলেও খুব শক্তিশালী Cleanser বা Scrub ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা দুর্বল হয়ে যেতে পারে এবং ত্বকে দাগছোপ হওয়ার প্রবণতা বাড়তে পারে। 5% Active Witch Hazel এবং কোমল Bamboo Exfoliator-সমৃদ্ধ এই Scrub তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকর, আবার ত্বকের জন্য কোমলও।
প্রধান উপকারিতা
- 5% Active Witch Hazel-সমৃদ্ধ Detoxifying Formula। প্রাকৃতিক Astringent হিসেবে Witch Hazel ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বকে আরামদায়ক ও কোমল অনুভূতি দেয়।
- Ultra-fine Bamboo Particles ত্বকের মৃতকোষ কোমলভাবে দূর করে, পোরসের দৃশ্যমানতা কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত তেল শোষণ করে ত্বকে তাৎক্ষণিকভাবে Matte Finish দিতে সহায়তা করে।
- Harsh Chemicals, Artificial Perfume বা Color, ত্বক শুষ্ক করে এমন Salicylic Acid বা Alcohol, Added Parabens বা Phthalates, Mineral Oils এবং Animal-derived Ingredients ছাড়া তৈরি।
যাদের জন্য উপযোগী
- তৈলাক্ত ত্বক
- দাগছোপ ও Blemish-প্রবণ ত্বক
- সংবেদনশীল ত্বক
ব্যবহারের নিয়ম
হাতে অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে ফেনা তৈরি করুন। ভেজা ত্বকে হালকা হাতে আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের যত্নে কোমলভাবে ভালো ফল পেতে সপ্তাহে ২–৩ বার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
অতিরিক্ত তথ্য
- সতর্কতা: শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখে লাগা এড়িয়ে চলুন।
- উৎপত্তির দেশ: পোল্যান্ড